সাত ‘জঙ্গি’র লাশ হাসপাতালে, চারটিই শিশু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে ‘জঙ্গি আস্তানা’ থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলো ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
৩০ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহগুলো হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, সাতটি মরদেহের মধ্যে চারটি শিশুর যাদের বয়স এক থেকে ১২ বছর, দুজন নারী একজনের বয়স ৩৫, অন্যজনের ১৫, আর যুবকের বয়স ৩৫।
সূত্র জানায়, দুটি বস্তায় ভরে ক্ষতবিক্ষত মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী।
বিকেলে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন হিটব্যাক’ শেষ হয়। সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্সে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান শেষ হয়েছে। আমরা ভেতরে বেশ কিছু লাশ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেছি। সেগুলো একত্রিত করলে পুরো সংখ্যাটি পাওয়া যাবে। তবে, তা সাত-আটজনের কম হবে না। এরা আত্মহনন করে থাকতে পারে।



মন্তব্য করুন