অল্পের জন্য রক্ষা পেলেন মৌলভীবাজারের পুুলিশ সুপার

স্টাফ রিপোর্টার॥ জঙ্গিদের ছোড়া গ্রেনেড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল।
২৯ মার্চ ভোর রাতে মৌলভীবাজার মহরের বড়হাটের সন্ধিগ¦ জঙ্গি আস্তানাটি পুলিশ ঘিরে ফেলার পর উক্ত বাড়ীর কেয়ারটেকারের নিকট নাসিরপুরের সন্ধিগ¦ জঙ্গি আস্তানাটি সম্পর্কে তথ্য পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মৌলভীবাজারের পুলিশ সুপার ৩০/৩৫ জন পুলিশ সদস্য এবং উক্ত কেয়ারটেকারসহ প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরপুরের উদ্দেশ্যে দ্রুত রওয়ানা দেন। ভোরের দিকে তিনি যখন ঘটনাস্থলে পৌছেন তখন সঙ্গীয় কোর্স কিছুটা পিছনে পরে যায়। ইতোমধ্যে বড়হাটের ঘেরাও হওয়া জঙ্গিদের নিকট থেকে মোবাইলে খবর পেয়ে উক্ত স্থানের জঙ্গিরা পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তাই তাদের পলায়ন ঠেকাতে সংগীয় কোর্সের জন্য অপেক্ষা না করে শুধুমাত্র বড়িগার্ডেকে নিয়ে পুলিশ সুপার জঙ্গি আস্তানার বাউন্ডারীতে ঢুকে পড়েন। তাঁকে দেখা মাত্র পলায়ন উদ্যত জঙ্গিরা বিদ্যুৎ বেগে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তিনি ওয়ারলেস সেটের মাধ্যমে সঙ্গীয় অফিসার ও কোর্সদেরকে দ্রুত ঘটনাস্থলে পৌছে বাড়ী ঘেরাও করার নির্দেশ দেন এবং বাড়ীটি রেকি করতে থাকেন। হঠাৎ একজন জঙ্গি জানালা খুলে একটি গ্রেনেড হাতে জানালায় এসে দাঁড়ায় এবং তাঁর অবস্থান লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে। পুলিশ সুপারের বর্ডিগার্ড আগে থেকে বিষয়টি লক্ষ্য করে উচ্চস্বরে চিৎকার দিয়ে সবেগে ঠেলা দিয়ে তাঁকে দেয়ালের আড়ালে নিয়ে যায়। নিয়ে যেতে না যেতে বিকট শব্দে গ্রেনেডটি বিস্ফোরিত হয়। দেয়ালের কারনে স্পিøন্টার তাঁদের গায়ে লাগেনি। সেকেন্ডের ব্যবধানে তাঁরা প্রাণে বেচে যান। পরপরই সেখানে আরো ৭/৮ টি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। অল্প সময়ের মধ্যেই অন্যান্য অফিসার ও ফোর্স ঘটনাস্থলে এসে বাড়ীটি ঘিরে ফেলে। পরবর্তীতে আরো কয়েকশ অফিসার ও ফোর্স এবং সোয়াত বাহিনী ঘটনাস্থলে এসে বাড়ীটি ঘিরে ফেলে। পরবর্তীতে আরো কয়েকশ অফিসার ও ফোর্স এবং সোয়াত বাহিনী ঘটনাস্থলে এসে জঙ্গি আস্তানাটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এই জঙ্গি আস্তানায় অবস্থানরত ৭ জন সুইসাইডাল ভেস্ট পরে গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে আত্মহত্যা করে। অল্পের জন্য জীবন রক্ষা পাওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন। আইজিপি সহ উর্ধ্বতন পুলিশ অফিসারগণ তার এ সাহসী কাজের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।



মন্তব্য করুন