মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় নিহত ৩ জনের মধ্যে ১জনের লাশ সনাক্ত

এস এম উমেদ আলী॥ মৌলভীবাজারের পৌর এলাকার বড়হাটে ‘জঙ্গি আস্তানায়’ নিহত ৩ জঙ্গির মধ্যে ১ জনের লাশ সনাক্ত করেছেন নিহত আশরাফুল আলম নাজিমের মা মনোয়ারা বেগম।
৪ এপ্রিল মঙ্গলবার দূপুর ১২টায় মনোয়ারা বেগম মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে তার পুত্র নাজিমের লাশ সনাক্ত করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন ও মোতাহার হোসেনের স্ত্রী পান্না বেগম। তারা মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কুমারঘড়িয়া থেকে হাসপাতালে আসেন। পরে পুলিশ মর্গে নিয়ে লাশ দেখালে লাশ সনাক্ত করেন।
জেলা পুলিশ কার্যালয়ে দূপুর সাড়ে ১২ ঘটিকায় অনুষ্ঠিত এক প্রেস বিফিংএ পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান মনোয়ারা বেগম তার ছেলের লাশ সনাক্ত করেন। তবে তিনি তার লাশ গ্রহন করবেননা বলে জানান।
সোয়টের ‘অপারেশন হিটব্যাক’ ও ‘অপারেশন ম্যাক্সিমাস’ অভিযান চলাকালে নাসিরপুরের জঙ্গি আস্থানায় পাঁচ শিশু, এক নারী এক যুবক মারা যায়। অপর দিকে বড়হাটের জঙ্গি আস্থানায় এক নারী ও দুই যুবক মারা যায়। নাসির নগরের ৭ জনের লাশ পরিবার গ্রহন না করায় মঙ্গলবার রাতে পৌর এলাকার টিকরবাড়িতে দাফন করা হয়। বাড়ি দুটির মালিক লন্ডন প্রবাসি সাইফুল ইসলাম।



মন্তব্য করুন