ছাতক সাহিত্য পরিষদ এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

April 4, 2017,

স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার সম্মাননা পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক ও কলামিষ্ট সাদেক আহমেদ।
৩১ মার্চ শুক্রবার সুনামগঞ্জের ছাতকে জালালীয়া আলিম মাদরাসা প্রাঙ্গনে অনষ্ঠিত বিপুল ছাত্র/ছাত্রী ও সমাজের বিশিষ্ট জনের অংশ গ্রহনের মাধ্যমে একটি প্রানবন্ত ও সাম্প্রতিক জঙ্গী বিরোধী মূল্যবান ও উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথী লেখক ও কলামিষ্ট সাদেক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, মোঃ ফজলুল হক, ও বিশিষ্ট লেখিকা- মোছাঃ রওশন আরা চৌধুরী,সভানেত্রী, সিলেট লেখিকা সংঘ। প্রধান আলোচক হিসাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন কামাল আহমেদ।
প্রকাশক মীম প্রকাশনী, ও সভাপতি সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা,সিলেট। অনুষ্ঠানে সিলেট লেখিকা সংঘের সভানেত্রী মোছাঃ রওশন আরা চৌধুরী প্রধান অতিথী লেখক ও কলামিষ্ট সাদেক আহমেদকে লেখিকা সংঘের সম্মাননা ক্রেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com