দীর্ঘ চার যুগ পর সরকারি রাস্তা দখল মুক্ত

April 6, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ উত্তর মোস্তফাপুর এলাকা থেকে দীর্ঘ চার যুগ পর সরকারী রাস্তা অবৈধ দখলকারীর কাছ থেকে উচ্ছেদ করেছে প্রশাসন।
৬ এপ্রিল বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অসীম চন্দ্র বণিক। পুলিশের উপস্থিতিতে এ সময় সাথে ছিলেন, উপজেলা সার্ভেয়ার রিয়াজ আহমদ, জেলা প্রশাসক অফিসের সার্ভেয়ার মো: আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত চন্দ্র দেব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শিল্পি বেগম, আ.লীগ নেতা আব্দুল মতিন, হাজী আব্দুশ শহীদ, শেখ তবারক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, মোস্তফাপুর গ্রামের সৈয়দ কামরুল হক গংরা এলাকার একটি রাস্তা, যা উত্তর দিকে ঢাকা- সিলেট মহাসড়কের সাথে এবং দক্ষিণ দিকে মোস্তফাপুর হয়ে সদর হাসপাতাল, মোকামবাজার, ভৈরবগঞ্জ বাজার এর সাথে সংযুক্ত রয়েছে। এ রাস্তাটির কিছু অংশ দীর্ঘ প্রায় ৪ যুগ ধরে দখল করে নিজ বাড়ির সীমানার সাথে মিলিয়ে নেন। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসক সহ বিভিন্ন অফিসে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে (০১/২০১৬ নং মামলায়) ২৯ মার্চ জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com