সিলেট বিভাগে মানবসেবী সংগঠন “অর্পণ’ এর যাত্রা শুরু

বিকুল চক্রবর্তী॥ জঙ্গিবাদকে না আর মানবতাকে হ্যাঁ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট বিভাগে যাত্রা শুরু করেছে মানবতার সেবায় নিয়োজিত সংগঠন “অর্পণ”।
৭ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় মৌলভীবাজাররের শ্রীমঙ্গল গ্রীণলীপ রিসোর্টে সিলেট বিভাগের ৪ জেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় অর্পণের সাংগঠিনিক নেতৃবৃন্দের পরিচিতি সভা। সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সোহেলের সভাপতিত্বে বক্তব্যদেন অর্পণের মৌলভীবাজার জেলা টিম লিডার স্বাগত কিশোর দাস চৌধুরী, সিলেট জেলা টিম লিডার খালেদুর রশিদ ঝলক, হবিগঞ্জ জেলা টিম লিডার জহিরুল হক শরিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মোস্তাফিজুর রহমান তালুকদার, দেলোয়ার হোসেন, আবুল খায়ের অপু, শাম্মীর হাবিব চৌধুরী ও মিল্লাদ হেসেন।
পরিচিতি সভায় অর্পণের সিলেট বিভাগের ওই সাংগঠনিক নেতারা বলেন, আর্থিক ভাবে অসহায় নিপীড়িত নি:গৃহিত ও ক্ষতিগস্থদের পাশে দাড়ানোই হলো তাদের মুল লক্ষ্য। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে অসহায় পরিবারে পাশে দাঁড়িয়েছেন তারা। বিশেষ করে তারা জাতীয়তাবাদী নিপীড়িত পরিবার গুলোর প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে এ ভাবে আগামীতেও আরও ব্যাপক পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি- অর্পণের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের হাতে হাত ধরে কাজ করার প্রত্যয়



মন্তব্য করুন