মৌলভীবাজারে মেধাবী অসচ্ছল ছাত্রদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ

April 8, 2017,

স্টাফ রিপর্টোর॥ মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে (৭০ব্যাচ) প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত বিদ্যালয়ের মেধাবী অসচ্ছল ছাত্রদের মধ্যে আর্থিক অনুদান বিতরন করা হয়।
৭ এপ্রিল শুত্রুবার দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে প্রাক্তন ছাত্র সমিতি/১৭ এর (৭০ব্যাচ) সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ও এহসানা চৌধুরীর পরিচালনায় মেধাবী অসচ্ছল ছাত্রদের মধ্যে আর্থিক অনুদান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোস্তাক আলী, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড.ওয়ালী তছরউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক ছয়ফুল আলম খান। বক্তব্য রাখেন সংগঠনের আজমল হোসেন,অভিবাবক রাবেয়া খাতুন,সাংবাদিক বকসি ইকবাল আহমদ, শিক্ষাবিদ, অধ্যক্ষ প্রফেসর মোঃ ফয়জুল্লাহ,প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ৩৮ জন মেধাবী অসচ্ছল ছাত্রদের মধ্যে ৩হাজার করে নগদ প্রদান করা হয়। বিগত পাঁচ বছর থেকে এই সংগঠনটি ছাত্রদেরকে আর্থিক অনুদানে প্রদান করে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com