বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
April 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ “আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৭ এপ্রিল২০১৭ইং বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সিভিল সার্জন কার্যালয় হতে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০শর্য্যা হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় (ইপিআই ভবন) হল রুমে সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ পলাশ রায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ পষুন রায়,স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির,ব্য্রাক প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।



মন্তব্য করুন