লেখক ফোরাম এর আত্নপ্রকাশ এড. আবু তাহের সভাপতি ও আহমেদ ফয়সল সাধারণ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার॥ নবীন,প্রবিন ও সৃজনশীল লেখকদের নিয়ে ’’মৌলভীবাজার লেখক ফোরাম’’ নামে একটি সাহিত্য সংগঠনের আতœপ্রকাশ হয়েছে।
শুক্রবার ৭এপ্রিল সন্ধ্যায় শহরের চৌমুহনা এলাকার ইলিয়াস শপিং সেন্টারে এক অনারম্বন অনুষ্ঠানের মাধ্যমে এই সাহিত্য সংগঠনের আতœপ্রকাশ ঘটে।
বিশিষ্ট ও কলামিষ্ট এডভোকেট মোঃ আবু তাহের এর সভাপতিত্ত্বে ও আব্দুল কাইয়ুম ও কবি আহমেদ ফয়সল আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তালোচনার শুরুতেই সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ আবু তাহের বলেন, বর্তমান সময়ে আমাদের দেশের সব’চেয়ে বড় সংকট হল জঙ্গিবাদ,এর বিরুদ্ধে আমাদের লেখক সমাজকে দলমতের উর্ধে উঠে সোচ্চার হতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের কলমকে আরো জাগ্রত করে তুলতে হবে,আর না হয় এরা আমাদের রক্তদিয়ে অর্জিত সোনার বাংলাদেশকে নিঃশেষ করে দিবে। অন্যান্যদের মধ্যে মুক্তালোচনায় অংশগ্রহন করেন, বিশিষ্ট লেখক প্রফেসর শাহজাহান আহমেদ,কবি আব্দুল মতিন খান, স,ই সরকার জবলু,কবি ও ছড়াকার সালাহ উদ্দিন ইবনে সিহাব(সাকী সায়ান্ত), সাহিত্যিক ড. রনজিৎ কুমার সিংহ,বিশিষ্ট লেখক অমলেন্দু দাশ মিলন,কবি অসিত চন্দ্র দেব, কলামিষ্ট এহসান বিন মুজাহির, হোসাইন আহমেদ,আহমেদ হাসান, বিশিষ্ট শিশু সংগঠক, সবুজকুঁিড় আসরের সভাপতি সৈয়দ তফাজ্জল হোসেন ও কবি পুলক কান্তি ধর প্রমুখ।
সভার দ্বিতীয় অধিবেশনে বিস্তারিত আলোচনা শেষে জেলার সকল কবি,সাহিত্যিক ও কলামিষ্টদের নিয়ে সাহিত্যে সতন্ত্র ফ্লাটফর্ম হিসেবে মৌলভীবাজার লেখক ফোমের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয় । বিশিষ্ট কলামিষ্ট ও সংগঠক এডভোকেট মোঃ আবু তাহেরকে সভাপতি ও কবি আহমেদ ফয়সল আজাদকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে নবগঠিত কমিটির দ্বায়িত্ত্ব প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি কবি আব্দুল মতিন খাঁন,সহ-সভাপতি কবি অমলেন্দু দাশ মিলন, সহ-সাধারণ সম্পাদক,এহসান বিন মুজাহির, সহ-সাধারণ সম্পাদক, কবি সালাহ উদ্দিন ইবনে সিহাব,সাংগঠনিক সম্পাদক কবি হাফিহ এডভোকেট আব্দুল আলিম,অর্থ সম্পাদক হোসাইন আহমেদ,দফতর সম্পাদক আব্দুল কাইয়ুম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ হাসান, সদস্য, কবি অসিত চন্দ্র দেব,নুরুল ইসলাম, মুজাহিদ আহমেদ, বিশিষ্ট ফিচার লেখক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, ছড়াকার কবি,আবু সাইদ রুপিয়ান, কবি পুলক কান্তি ধর । এবং সংগঠনটির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্ট পরিষদও গঠন করা হয়েছে । উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সৈয়দ আহমেদ আলী আজিজ,মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কবি শাহজাহান আহমেদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সরোয়ার আহমেদ, সাংবাদিক বকসী ইকবাল আহমেদ ও এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল লেখকদের নিয়ে চা চক্রের আয়োজন করা হয় ।



মন্তব্য করুন