১১ দফা দাবীতে মার্কিন তেল কোম্পানী সেভরন বাংলাদেশ নিরাপত্তাকর্মীদের অবস্থান কর্মসূচী ॥ বিক্ষোভ মিছিল ও পথ সভা

April 9, 2017,

স্টাফ রিপোর্টার॥ মার্কিন তেল কোম্পানী সেভরন বাংলাদেশ পরিচালিত মৌলভীবাজার গ্যাস প্লান্টের নিরাপত্তা কর্মীরা ১১ দফা দাবীতে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
৯ এপ্রিল রবিবার সকাল ১১টায় প্লান্টের শতাধিক নিপাপত্তাকর্মী কালাপুর বাজার থেকে মিছিল করে প্লান্টের সামনে এসে অবস্থান কর্মসূচী শুরু করেন।


পরে প্লান্টের কাছে সিনিয়র নিরাপত্তাকর্মী রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্যদেন নিরাপত্তাকর্মী শেখ হাফিজ, মো: রনি আহমেদ, মো: জালাল মিয়া, মো: জামাল মিয়া, আবলুস মিয়া, সুমন আহমদ, মোস্তাকিন মালিক, উজ্জ্বল রায়, সুজিত দেব প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে তাদের নায্যদাবী সাপ্তাহিক ছুটি দুই দিন ধায্য করা, বেতন বৈষম্য দুরিকরণ, শ্রমিক কল্যান তহবিল সংযুক্তকরণ, বাসা ও যোগাযোগ ভাতা প্রদান, বীমার আওতায় আনা ও কোম্পানী কর্তৃক চাকুরী স্থায়ী করণসহ ১১দফা দাবী বাস্তবায়ন করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com