মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এর সুর্বন জয়ন্তী উপল্যেক্ষ কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এর সুর্বন জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও ” জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভুমিকা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার মৌলভীবাজার সার্কিট হাউসের মূল হলে অনুষ্ঠিত হয় । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আই সি টি) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনারও ম্যাজিষ্ট্রেট শবনম শারমিন এর পরিচালনায় কুইজ প্রতিযোগিতা” ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভুমিকা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,সাংবাদিক হাসনাত কামাল, বকসী ইকবাল আহমদ,নজরুল ইসলাম মুহিব। সেমিনারে ভিডিও তথ্য এর ওপর আলোচনা করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর কিউরেটর (একাডেমিক) সুকল্যান বাছাড়। সেমিনার শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তাগন সাংবাদিকবৃন্দ এবং স্কুল কলেজে এর শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ ।



মন্তব্য করুন