পহেলা বৈশাখে উৎসবমুখর মৌলভীবাজার

ওমর ফারুক নাঈম॥ পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। বাংলাদেশে প্রতি বছর ১৪ এপ্রিল এই উৎসব পালিত হয়।
নববর্ষের সার্বজনীনতার তাৎপর্যকে জাতীয় জীবনে ছড়িয়ে দিতে প্রস্তুত মৌলভীবাজার
শুক্রবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বাঙালি পালন করবে পহেলা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ। বাংলা নববর্ষ ১৪২৪ যথাযোগ্য উৎসব আমেজে উদযাপনের লক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার কতৃক দিনব্যাপি মনোরম অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বর্ষবরণের কর্মসূচি সমূহ হচ্ছে, সূর্যদয়ের সাথে সাথে সকাল সাড়ে ৬টায় মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদ সহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বাস্তবায়নে আবাহন।
সকাল ৮ টায় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রা করবে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদ সহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সকাল ৯ টায় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদ সহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বাস্তবায়নে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান। তবে বৃষ্টি বিঘিœত হলে সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
নিজ নিজ সময়ানুযায়ী কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিশু সনদ জেলা কারাগার, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার পরিবেশন। এছাড়া কমলগঞ্জে মণিপুর ললিতকলা একাডেমির আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠান।
জেলার গুরুত্বপূর্ণ সামাজিক ও সাস্কৃতিক প্রতিষ্ঠান সমূহ নিয়েছে দিনব্যাপী নানা আয়োজন। এছাড়া সকল পর্যটন স্পটে ও স্থাপনা সমূহে করা হয়েছে আলোকসজ্জা। পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে ঘিরে জেলার প্রতিটি উপজেলা, শহর , গ্রাম ও গঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে শহরগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।



মন্তব্য করুন