জেলা যুবলীগের সম্মেলন : নেতাকর্মীরা উজ্জীবিত

May 4, 2017,

ইমাদ উদ দীন॥ দীর্ঘ এক যুগ পর আজ হচ্ছে মৌলভীভাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।গেল ক’দিন থেকে সম্মেলন ঘীরে উৎসব মুখর পরিবেশ ছিল পুরো জেলার যুবলীগ কর্মীদের মধ্যে। আজকের এই সম্মেলনকে ঘীরে পৌর শহরের বিভিন্ন সড়কে বাঁধা হয়েছে অর্ধশতাধীক তোরণ। শহর জুড়ে নেতাকর্মীদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমও।
৪ মে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের পৌর জনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। গেল ক’দিন জেলা ও উপজেলা শহরে সম্মেলনকে স্বাগত জানিয়ে হয়েছে আনন্দ মিছিল। দীর্ঘ এক যুগ পর এ সম্মেলন হওয়ায় দলের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। আজকের পর কে হচ্ছেন মৌলভীবাজার জেলা যুবলীগের নতুন কান্ডারি এ নিয়ে দলের নেতা কর্মীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র ফজলুর রহমান জানান সম্মেলনকে সফল করার জন্য গতকালই সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ নেতাকর্মীদের সহযোগীতায় সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে এমনটিই প্রত্যাশা করছি। জেলা যুবলীগ সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায় সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, জেলা আওয়ামলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার -২ আসনের এমপি আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com