এম এ রহিম (সিআইপি)’র বাড়িতে আওয়ামীলীগ নেতাদের মিলন মেলা

May 9, 2017,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন শবে বরাত উপলক্ষে ৭ মে  রবিবার দুপুরে বিশিষ্ট শিল্পপতি, সাবেক ব্রিটিশ কাউন্সিলর, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সদস্য ও ৪ বারের সিআইপি এম এ রহিম এর নাজিরাবাদ ইউনিয়নের ইউসুফ নগর (রাতগাঁও) গ্রামের বাড়িতে এক দোয়া ও শিরনী বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মসুদ আহমদ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ভিপি আব্দুল মতিন, সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্র ও এলাকার হত দরিদ্র মানুষের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
পরে আমন্ত্রিত অতিথিদের ১২টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com