ফলো-আপ মৌলভীবাজারে রেড ক্রিসেন্টের নির্বাচন স্থগিত

হোসাইন আহমদ॥ বার্ষিক ৩৬৯ জন সদস্যকে ভোটার না করায় কয়েক জন ভোটারের করা মামলার (মামলা নং ৯৮) প্রেক্ষিতে আদালত আগামীকালের রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার এর নির্বাচন স্থগিত করেছে।
মামলায় আসামী করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার রেজা আহমদ বেনজির, নির্বাচন কমিশনার সরওয়ার আহমদ, এম এমদাদুল হম মিন্টু ও ইউনিট লেভেল অফিসার মোঃ আলাউদিনকে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ১৯ এপ্রিল ৫২৮ জন বৈধ সদদস্যের খসড়া তালিকা প্রকাশ করা হয়। কিন্তু পরবর্তীতে ৩৬৯ জন সদস্যকে কোন প্রকার পত্র প্রেরণ না করে তাদেরকে চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ১৩২ জন বার্ষিক সদস্য চুড়ান্ত করা হয়।
এ বিষয়ে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ১৩২ জন বলেন আর ৫২৮ জন বলেন সব গুলোই করা হয়েছে গোপনে। এর আগে একাধিক নির্বাচনে বার্ষিক সদস্যদেরকে ভোটার করা হয়নি।
সেক্রেটারী পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, কোন সাধারণ সভায় বার্ষিক সদস্য করার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বার্ষিক সদস্য করতে হলে রেড ক্রিসেন্টের নির্ধারিত কিছু নিয়মের আলোকে করা হয়ে থাকে। কিন্তু এটা কিভাবে করা হয়েছে আমি বুঝতে পারছিনা। ১০ এপ্রিল নির্বাচনের তফশীল ঘোণনা করলেও গত ২ মে বার্ষিক সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার ও মামলার ১নং আসামী রেজা আহমদ বেনজীর এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।



মন্তব্য করুন