মৌলভীবাজার হাওর পারের ৮০০ শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

May 13, 2017,

স্টাফ রিপোর্টার॥ অকালবন্যায় ক্ষতিগ্রস্থ মৌলভীবাজারের হাকালুকি হাওর পারের শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় দফায় শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয় মৌলভীবাজার জেলা সংসদ।
১৩ মে শনিবার  সকালে সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। এ সময় কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর পাড়ের ভুকশিমইল ইউনিয়নের কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ৮০০ শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে খাতা ও দুটি কলম দেওয়া হয়েছে।


বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব, সাবেক সভাপতি কামরুল হাসান মিজু, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ।
এর আগে দুই দফায় ছাত্র ইউনিয়ন ১ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com