মৌলভীবাজারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি

May 17, 2017,

হোসাইন আহমদ॥ দেশের বিভিন্ন কলেজে পরীক্ষাসহ দায়িত্ব পালন করতে গিয়ে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাগণের উপর সন্ত্রাসীদের হামলা ও হুমকির প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ মে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন করে।
উপাধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ ফজলুল আলীর সভাপতিত্বে ও জিয়াউর রহমান’র পরিচালনায় বক্তব্য রাখেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ ও মোঃ সেলিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ।
বক্তারা হামলা ও নির্যাতনের শিকার শিক্ষকগণের প্রতি সহমর্মিতা এবং জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি তুলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com