মৌলভীবাজারে ফসল সংগ্রহোউত্তর অপচয় হ্রাস এবং পুষ্টিমান নিশ্চিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

May 19, 2017,

স্টাফ রিপোর্টার॥ সিলেট অঞ্চলে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় “ফসল সংগ্রহোউত্তর অপচয় হ্রাস এবং পুষ্টিমান নিশ্চিত করণ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৯ মে শুক্রবার সকাল ১০ টায় মৌলভীবাজারের আকবরপুরে অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের সভা কক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মাহবুব আহমেদ।

প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জসিম উদ্দিন, সিলেট কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ^ বিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যন ড. মোঃ আবুল কাশেম।
কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com