মৌলভীবাজারে কৃতি শিক্ষার্থীদরে সংবর্ধনা

May 20, 2017,

হোসাইন আহমদ॥ শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজার এর উদ্যোগে ১৮ মে বৃহস্পতিবার বিকালে শহরের পৌরসভা মিলনায়তনে জেলার সুবিধা বঞ্চিত মেধাবী ও হতদরিদ্র এবারের এসএসসি পরীক্ষায় উক্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।
ফোরামের সভাপতি বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিনিয়র প্রভাষক হুমায়ুন কবীর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশফাকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, প্যানেল মেয়র মোঃ ফয়ছল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া, ফোরামের সহ-সভাপতি আব্দুল মুমিত চৌধুরী, সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মালিক ও ফোরামের উপদেষ্টা এডভোকেট আব্দুল মতিন চৌধূরী প্রমুখ। পরে অতিথিরা আগত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সদন ও নগদ অর্থ তুলেদেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com