মৌলভীবাজারে ছাত্রশিবিরের এসএসসি/দাখিল সংবর্ধনা
May 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে এবারের এসএসসি/দাখিল পরীক্ষায় উক্তির্ণ শিক্ষার্থীদের ২০ মে শনিবার সকালে স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবর্ধনা প্রদান করা হয়। শহর শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শহর সভাপতি ফখরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শহর শিবিরের কলেজ সম্পাদক নোমান আহমদ, স্কুল কার্যক্রম সম্পাদক আব্দুল কাইয়ূম ও সরকারি কলেজ সভাপতি আবু তাহের প্রমুখ। সংবর্ধনায় বিভিন্ন প্রতিষ্টানে কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা মনুমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।



মন্তব্য করুন