মৌলভীবাজারে শিক্ষক হত্যার চেষ্টায় ছাত্র ছাত্রীদের মানববন্ধন

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রনধীর দাস (৫০) কে মাথায় আঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রায় ৩শতাধিক বর্তমান ও প্রাপ্তন ছাত্র ছাত্রীরা মানববন্ধন করেন।
রবিবার ২১ মে সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রাপ্তন ছাত্র মো: গাজী আবেদ এর সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ ইমরান আহমদ সাজু এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ছুরাব মিয়া,অনিরবান স্পটিংক্লাব সভাপতি উজ্বল কুমার দেব,একততা প্রকাশ করে বক্তব্য রাখেন,শিক্ষক অনুপ দেব রায়,মুর্শেদ আহমদ মুন্না,লিটন কুমার পাল,আফজল হোসেন,সুদীপ ভট্রাচার্য,এবায়দুল হক,মখলিছুর রহমান,খয়রুন্নেছা,জহরলাল তরফদার প্রমুখ।বক্তরা বলেন অভিলম্বে দ্রুত আসামীদের ধরতে হবে নইলে সদর উপজেলা নয় সারাজেলা ও প্রতিটি উপজেলায় আন্দোলন গড়ে তোলা হবে। এর আগের সদর উপজেলার শিক্ষবৃন্দরা সদও উপজেলার সম্মুখে এক বিশাশ মানবন্ধন করেন।
উল্লেখ্য্য মঙ্গলবার ১৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রনধীর দাস স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথ সহকারি শিক্ষিকার স্বামী দুলাল মিয়া গংরা মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে পালিযে যায়।



মন্তব্য করুন