নবীগঞ্জে আদালতের রায়ে ফিরে পেলেন হারিয়ে যাওয়া পদ

নবীগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় গত ইউনিয়ন নির্বাচনের প্রায় সাড়ে তিনশ দিন আইনী লড়াই শেষে মায়ারুন আক্তার ফিরে পেয়েছেন তার পদ । একদিকে খুশিতে উৎফুল্ল মহিলা ইউপি সদস্য মায়ারুন । অপরদিকে তার পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মনে এখন খুশির আমেজ দেখা দিয়েছে ।
জানা গেছে- ২৮ মে ২০১৬ ইং অনুষ্টিত হয় ইউপি নির্বাচন। ঐ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসন ৭.৮.৯ নং ওয়ার্ডে ভোট গননায় ২৩ টি ভোট বেশি পেয়ে তালগাছ প্রতীক নিয়ে প্রাথমিক ভাবে বিজয়ী হন মায়ারুন আক্তার । এতে খুশি ছিলেন না তার প্রতিদ্বন্দ্বী হুসনা বেগম । ঐ রাতেই আবার দ্বিতীয় বার ভোট গননা করা হয় । এতে সেখানে পাল্টে যায় ফলাফল। রিটার্নিং অফিসার হুসনা বেগমকে বিজয়ী দেখিয়ে ফলাফল ঘোষনা করেন । কিন্তু ঐ ফলাফলকে চ্যালেঞ্জ করে হবিগঞ্জ সিনিয়র জজ আদালতে ৩/২০১৬ইং মামলা দায়ের করেন মায়ারুন আক্তার । দীর্ঘ দিন আইনী লড়াই শেষে গত ১৬ মে আদালতের বিজ্ঞ বিচারক তানভীর আহমেদ আবারো ভোট গননা করেন এতে মায়ারুন আক্তার ১ হাজার ৬৬৮ টি ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী হুসনা বেগম পান ১ হাজার ৬৪৫টি এতে দেখা গেছে আবারো মায়ারুর আক্তার ২৩ টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন । এ ব্যাপারে মায়ারুর আক্তার জানান -আদালতে রায়ে তাহার হারানো পদ ফিরে পেয়েছেন । এবং দেশে আইন আছে বলেই সমাজ ঠিকে আছে । তিনি জনগনের সাথে দেওয়া প্রতিশ্রুতি পালনে সদা সর্বদা সজাগ থাকবেন বলে জানান ।



মন্তব্য করুন