নবীগঞ্জে সড়কের পুনঃসংস্কার কাজে অনিয়ম দুর্নীতি

শাহ সুলতান আহমোদ নবীগঞ্জ, (হবিগঞ্জ) থেকে॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সড়কের পুনঃসংস্কার কাজের ৩৭ লক্ষ টাকার বরাদ্ধের কাজে ঠিকাদারি প্রতিষ্টান তাদের ইচ্ছে মতো মনগড়া কাজ করে অনিয়ম – দুর্নীতির মাধ্যমে কাজ করায় এলাকার সচেতন জনগন মিলে কাজ বন্ধ করে দিয়েছেন । জানা গেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ( হীরাগঞ্জ ) বাজার থেকে রুস্তমপুর টোলপ্লাজা পর্যন্ত সড়কের পুনঃসংস্কারের কাজ গত পনের দিন পুর্ব থেকে হবিগঞ্জের এক ঠিকাদারি প্রতিষ্টান কাজ শুরু করে ।এতে সড়কের কাজ পাথরের পরিবর্তে নি¤œ মানের ইটের সুরকি কংকিট ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্টান । এবং এক ইঞ্চি কার্পেটিংয়ের কাজ করার কথা থাকলে ও তার ৪/৫মিলি পরিমান কার্পেটিং করে নিচের মাটি না সরিয়ে ভিটুমিন এর পরিবর্তে জ্বালানি মবিল দিয়ে উপরে ভিটুুিমন দিয়ে কার্পেপেটিংয়ের কাজ করার ফলে একদিকে কাজ হচ্ছে , অপরদিকে কার্পেটিং উঠে যাচ্ছে । এলাকার জনগন এই অবস্থা দেখে রবিবার দুপুরে হাজারো লোকজন একত্রিত হয়ে ঐ কাজ বন্ধ করে দেন ।
পাঁচ দিন হলো ঠিকাদারি প্রতিষ্টান কাজ ফেলে উধাও রয়েছে । এ ব্যাপারে নবীগঞ্জ এলজিইডি অফিসের প্রকৌশলি সৈয়দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পুনঃসংস্কার কাজে কিছু অনিয়ম হতে পারে । এবং তিনি জানান বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবো ইতোমধ্যে আমি জেনেছি ঠিকাদারি প্রতিষ্টান আর কাজ করবে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুুহিবুর রহমান হারুন বলেন ঐ সড়কের নির্মান কাজের যেভাবে অনিয়ম হয়েছে সেটা জনগন মেনে নিবে না ।



মন্তব্য করুন