একাটুনা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বার্ষিক বাজেট ঘোষনা

May 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার  একাটুনা ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উম্মুক্ত বার্ষিক বাজেট ঘোষনা করা হয়েছে।
২৪ মে বুধবার দুপুরে ইউনিয়ন একাটুনা পরিষদের হল রুমে চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ানের  সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মৌলভীবাজার ৩ আসনে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মবর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আহমদ।
সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, রুহুল ইসলাম রুনু, সাবেক মেম্বার নজরুল ইসলাম, লেবু মিয়া, সাবেক ছাত্র নেতা মবশি^র আহমদ,নির্মল কান্তি দেব প্রমুখ।
নতুন করারোপ  ছাড়াই ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট  ৭০ লক্ষ ৬২ হাজার ১২২ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান। শুধু মাত্র জন্ম সনদে ৩০ টাকা থেকে ৫০ টাকা জন্মসনদ ফ্রি ধার্য করা হয়েছে।
এ সময় ইউপি সদস্য,এলাকার গণ্যমান্য ব্যাক্তি উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com