১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের বন্ধুদের ফ্লাটপর্ম আত্মার আত্নীয়র ইফতার সামগ্রী বিতরণ

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সরকারী কলেজ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের ফ্লাটপর্ম আত্নার আত্নীয়র এর পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ মে সকাল ১১ টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর আত্নার আত্নীয়র বাংলাদেশ সমন্নয়কারী বিশিষ্ট ব্যবসায়ি মনসুর আলম টিপু বলেন, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মানব আত্মাকে পরিশুদ্ধ করা যায়। তাই রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকের কর্তব্য। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছর ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের ফ্লাটপর্ম আত্নার আত্নীয়র পক্ষ থেকে দুস্থ রোজাদারদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রি বিতরণ করে থাকি। তিনি সার্বিক প্রবাসি বন্ধুদের সহযোগিতা কামনা করেন। ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউর রহমান রেজা, মৌলভীবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ি ও লন্ডন প্রবাসি মুহিবুর রহমান কাবুল, ইউকে থেকে বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল জিবি নিউজ টোয়েন্টিফোর ডট কম ফাউন্ডার এডভাইজার জুয়েল চৌধুরী, সৈয়দ মোকাম্মিল আলী, কাজী আসাদ,অনলাইন নিউজ পোর্টাল আমাদের নতুন সংবাদ এডিটর ইন চিফ ফেরদৌস আহমেদ, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কম সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল, মনু থিয়েটারের সভাপতি আ,সম সালেহ সুহেল প্রমুখ। লন্ডন সম্মনয়কারী দায়িত্ব রয়েছেন কাজল রশিদ।



মন্তব্য করুন