কনকপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বার্ষিক বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলাা ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উম্মুক্ত বার্ষিক বাজেট ঘোষনা করা হয়েছে।
২৫ মে বৃহস্পতিবার দুপুরে কনকপুর ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মবর্তা মোঃ ইকবাল হোসেন, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ১ কোটি ১১ লক্ষ ৫২ হাজার ১শত ১৪ টাকা আয় ও ১ কোটি ৬ লক্ষ ৩৩ হাজার ৪ শত ১৪ টাকা ব্যয় এবং ৫ লক্ষ ১৮ হাজার ৭ শত টাকা উদৃত্ব বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী।
এ সময় ইউপি সদস্য,এলাকার গণ্যমান্য ব্যাক্তি উম্মুক্ত আলোচনায় অংশ নেন। পরিশেষে আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন