দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার মোঃ নছিবুর রহমান আর নেই

স্টাফ রিপের্টার॥ দৈনিক বাংলার দিনের স্টাফ রিপোর্টার মোঃ নছিবুর রহমান ৩০ মে সকাল ৮.৩০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে সদর উপজেলার চাঁদনীঘাট ইউপির আসিয়াস্থ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি….রাজিউন..) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। ঐ দিন বিকাল ৪ ঘটিকায় আসিয়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম নছিবুর রহমান দীর্ঘ ২৫ বছর যাবৎ দৈনিক বাংলার দিন, দৈনিক মৌলভীবাজার বার্তা’র স্টাফ রিপোর্টার (বিজ্ঞাপন প্রতিনিধি) হিসাবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালন কালে প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তা কর্মচারীদের সাথে সু-সম্পর্ক রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম নছিবুর রহমান কিছুদিন যাবৎ হৃদরোগ, নিউমোনিয়া, ও ফুসফুস এর বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।



মন্তব্য করুন