কামালপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বার্ষিক বাজেট ঘোষনা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামারপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উম্মুক্ত বার্ষিক বাজেট ঘোষনা করা হয়েছে।
২৯ মে সোমবার দুপুরে কামালপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মোঃ ফয়ছল আহমদ বাজেট ঘোষনা করেন।
২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট ৬৪,৫৫,৭৫০/=(চৌষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার সাত শত পঞ্চাশ) টাকা আয়, ৫৯,০৬,২১৩/=(ঊনষাট লক্ষ ছয় হাজার দুইশত তের) টাকা ব্যয় এবং ৫,৪৯,৫৩৭ (পাঁচ লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশত সাইত্রিশ) টাকা উদৃত্ত্ব বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ ফয়ছল আহমদ ।
এ সময় ইউপি সচিব খুশি কান্ত দাস, ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উম্মুক্ত আলোচনায় ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। পরিশেষে আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন