ব্র্যাক সামাজিক সংহতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

June 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ ব্র্যাক সামাজিক  ক্ষমতায়ন কর্মসুচির আওতায় সামাজিক সংহতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের পরিচিতি  সভা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
২৯ মে দূপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে নারীর ক্ষমতায়ন প্রকল্পের পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মায়া ওয়ায়েদ, জেলা মহিলা সংস্থার সভানেত্রী সৈয়দা জহুরা আলাউদ্দিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান। বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক  ক্ষমতায়ন কর্মসুচির ব্যাবস্থাপক মোঃ আজিজুর রহমান,জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, জে,এস,এম,মিজানুর রহমান,এফ,ও আসমা বেগম, দুলাল দেব  প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com