কাগাবলা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

June 3, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ৪নং আপার কাগাবলা ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থবছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে।
২৮ মে রোববার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজির উদ্দিনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব হৃষিকেশ চৌধুরী। ২০১৭-২০১৮ অর্থবছরের আয় ধরা হয়েছে ১ কোটি ২ লক্ষ ৬৫ হাজার ৮৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লক্ষ ৬২ হাজার ৬০৮ টাকা। উদ্বৃত্ত ১ লক্ষ ৩ হাজার ২৬২ টাকা। সভায় ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com