বাংলাদেশ রবিদাস ফোরাম “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর আত্মপ্রকাশ

June 4, 2017,

সম্প্রতি বাংলাদেশের মূল¯্রােত থেকে পিছিয়েপড়া, অবহেলিত ও অনুন্নত প্রায় ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, সমাজ সংস্কার, ক্ষমতায়ণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নকল্পে “বাংলাদেশ রবিদাস ফোরাম” নামক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
উল্লেখ্য, সংগঠনটি গঠনকল্পে ইতিপূর্বে একাধিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময়সভা করা হয়েছে। সর্বশেষ ২৩ মে ২০১৭ ঢাকার ওয়ারী রবিদাসপাড়ায় অনুষ্ঠিত সভাশেষে “বাংলাদেশ রবিদাস ফোরাম” এর পৃষ্টপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদ গঠনের আংশিক কার্যক্রম সম্পন্ন করা হয়। পরবর্তীতে সারাদেশের উল্লেখযোগ্য ও সক্রিয় রবিদাস নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে অজয় রবিদাসকে সভাপতি, শিপন রবিদাস প্রাণকৃষ্ণকে মহাসচিব ও কৈলাশ রবিদাসকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ চুড়ান্ত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি মিলন রবিদাস (কুলাউড়া, মৌলভীবাজার), চাঁনমোহন রবিদাস (ওয়ারী রবিদাসপাড়া, ওয়ারী, ঢাকা), জীবন রবিদাস (বরিশাল), যুগ্ম মহাসচিব সজীব রবিদাস (পঞ্চগড়), নিরব রবিদাস (গাইবান্ধা),সহ সাংগঠনিক সম্পাদক আদুরী রবিদাস (দিনাজপুর), অর্থ-সম্পাদক মিলন রবিদাস (বিজিবি সদর দপ্তর), দপ্তর সম্পাদক রুমন রবিদাস (গাইবান্ধা), প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন রবিদাস (ওয়ারী রবিদাসপাড়া, ওয়ারী, ঢাকা), ধর্ম বিষয়ক সম্পাদক মিলন রবিদাস (ফেনি), শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্তোষ রবিদাস (শেরপুর), আইন ও বিচার বিষয়ক সম্পাদক দিপক রবিদাস দিপু  (পিরোজপুর), নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রভাতী রানী রবিদাস শিল্পী (ওয়ারী রবিদাসপাড়া, ওয়ারী, ঢাকা), ছাত্র-যুব বিষয়ক সম্পাদক লেবুলাল রবিদাস (গাইবান্ধা), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতিমা রানী রবিদাস (ওয়ারী রবিদাসপাড়া, ওয়ারী, ঢাকা), তথ্য ও গবেষণা সম্পাদক রিংকু রবিদাস (ওয়ারী রবিদাসপাড়া, ওয়ারী, ঢাকা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুভাষ রবিদাস (সিলেট), সমাজকল্যান ও ত্রাণ বিষয়ক সম্পাদক লিটন রবিদাস (আইডি রবিদাসপাড়া, লক্ষীপুর, রাজশাহী), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়ন্ত রবিদাস (ওয়ারী রবিদাসপাড়া, ওয়ারী, ঢাকা), স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ঝর্না রানী দাস (আইডি রবিদাসপাড়া, লক্ষীপুর, রাজশাহী), মানবাধিকার বিষয়ক সম্পাদক অরুনা রানী রবিদাস (গণকটুলি রবিদাসপাড়া, হাজারীবাগ, ঢাকা), কার্যনির্বাহী সদস্য সুমিতা রানী (ঢাকা), সম্ভু রবিদাস (ঝিনাইদহ), মহাদেব রবিদাস (রাজশাহী বিশ^বিদ্যালয়), মিলন রবিদাস (বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়), অনিতা রবিদাস (জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়), অনিল রবিদাস (শরিয়তপুর), বিপুল রবিদাস (বোরহানউদ্দিন, ভোলা)।
কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা গুরুরতœ মাস্টার কানাইলাল রবিদাস (মহাপরিচালক, বাংলাদেশ গুরু রবিদাস ধাম মিশন, ঢাকা), অ্যাডভোকেট সুবোধ দাস (আইনজীবী, সুপ্রীম কোর্ট, ঢাকা), অ্যাডভোকেট মনিলাল দাস (আইনজীবী, জজ কোর্ট, রংপুর), অ্যাডভোকেট বাবুল রবিদাস (আইনজীবী, জজ কোর্ট, জয়পুরহাট), অ্যাডভোকেট নারায়ন চর্মকার (আইনজীবী, জজ কোর্ট, চট্টগ্রাম), অমিত রবিদাস (ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ), ললিত রবিদাস (মুক্তিযোদ্ধা ও সঙ্গীত শিল্পী, বরিশাল বেতার), অতুল রবিদাস (মুক্তিযোদ্ধা, পটুয়াখালী), লায়ন ধীরেন সি দাস (প্রতিষ্ঠাতা সদস্য, মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুঘর, ঢাকা), বাবুল রবিদাস (সৌদিআরব প্রবাসী), প্রকৌশলী সুদেশ রবিদাস (বগুড়া)।
সংগঠনের বিভাগীয় সমন্বয়কারীগণ হলেন, বগুড়ার হান্নান রবিদাস সাধন (রাজশাহী বিভাগ), রংপুরের গৌতম রবিদাস (রংপুর বিভাগ), নরসিংদীর রাজন রামকৃষ্ণ রবিদাস (ঢাকা বিভাগ), ময়মনসিংহের জীবন রবিদাস (ময়মনসিংহ বিভাগ), চট্টগ্রামের রনজিৎ রবিদাস (চট্টগ্রাম বিভাগ), নড়াইলের সুমন রবিদাস (খুলনা বিভাগ), হবিগঞ্জের রঞ্জু রবিদাস (সিলেট বিভাগ), পিরোজপুরের পান্নালাল রবিদাস (বরিশাল বিভাগ)।
পৃষ্টপোষক পরিষদের অন্যতম সদস্যগণ হলেন, পঙ্কজ ভট্টাচার্য (প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের সংগঠক), শামসুল হুদা (নির্বাহী পরিচালক, এএলআরডি), জাকির হোসেন (প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ), ড.শান্তনু মজুমদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়), রবীন্দ্রনাথ সরেন (সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ), সোমনাথ দে (সাধারণ সম্পাদক, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি), এম দেলওয়ার হোসেন (আহ্বায়ক, বিআর আম্বেদকর সোসাইইটি বাংলাদেশ), প্রকৌশলী মানস মিত্র (সভাপতি, মাইনোরিটি রাইটস ফোরাম বাংলাদেশ ট্রাস্ট), তাহমিনা সুলতানা সাথী (সাবেক সাধারণ সম্পাদক, খেলাঘর আসর), অ্যাডভোকেট গোবিন্দ প্রামানিক (সমন্বয়কারী, বিশ^ হিন্দু পরিষদ, বাংলাদেশ চ্যাপ্টার), উৎপল বিশ^াস (সদস্য সচিব, সাউথ এশিয়ান দলিত ফোরাম), পাভেল পার্থ (বিশিষ্ট লেখক ও গবেষক), হিমাংশু সিংহ (সাবেক ছাত্রনেতা), বিভুতোষ রায় (চরৈবেতি, যশোর), ভীমপাল্লী ডেভিড রাজু (সাংগঠনিক সম্পাদক, বিডিইআরএম), বনানী বিশ^াস (নির্বাহী পরিচালক, অভিযান) সহ মোট ৪১ জন বিশিষ্ট রাজনীতিক, মানবাধিকার কর্মী, সুশীল/নাগরিক সমাজনেতা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়জন।
“বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর মাধ্যমে রবিদাসদের অধিকার সচেতন, সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিজেদের যুক্ত করার অভিপ্রায় আমাদের। ধর্মীয় গোড়ামী, কুসংস্কার, যৌতুক, বাল্যবিবাহ এবং মাদকমুক্ত রবিদাস সমাজ গঠনের স্বপ্ন স্বার্থক করতে আমরা বদ্ধ পরিকর। তবে আরেকটি লক্ষ্যনীয় বিষয় হলো, আমরা আমাদের কার্যক্রম সাম্প্রদায়িক অর্থে শুধুমাত্র স্বজাতির উন্নয়নকল্পেই নয় বরং হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান-আদিবাসী-দলিত-সংখ্যালঘু তথা আপামর মেহনতি জনসাধারণের জন্য সাধ্যমতো সহভাগী হতে চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com