পৌর শহরে টমটম চালানোর উপর থেকে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার

June 4, 2017,

স্টাফ রিপোর্টার॥ শ্রমিকদের আন্দোলনের মুখে মৌলভীবাজারে পৌর শহরে টমটম চালানোর উপর থেকে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন।
৪ জুন রোববার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানাযায়, ১ জুন থেকে মৌলভীবাজার পৌর শহরে সিএনজি চালিত অটোরিক্সা টেম্পু চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ প্রশাসন। এ নিষেধাজ্ঞার প্রতিবাদে শ্রমিকরা ৩১ মে থেকে শহরে মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আসছে।
মডেল থানা পুলিশ জানায়, যৌথ বৈঠকে শ্রমিকদের শর্ত দেয়া হয়েছে জানযট নিরেসন করতে শহরের সেন্ট্রাল রোডে টমটম চালানো বন্ধ রাখতে হবে, টমটমের ড্রাইভারদের লাইসেন্স করা, রেজিষ্ট্রেশন বিহীন গাড়ির রেজিষ্ট্রেশন করা এবং শ্রমিকদের জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে পরিচয় পত্র করে দেয়া।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ  সুহেল আহমদ ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর হক সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com