সাপ্তাহিক পূর্বদিক এর ইফতার মাহফিল সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনীতিক ব্যাক্তিবর্গের মিলনমেলা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সাপ্তাহিক পূর্বদিক ও ডা. কুতুব উদ্দিন অ্যাডোকেশন ট্রাস্ট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন রোববার শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মিদের মিলনমেলায় পরিণত হয়।
ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ ও সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাবের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি মুফতি শামছুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সভাপতি বকশী ইকবাল আহমদ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় সক্রিয়তার স্বীকৃতি স্বরুপ পূর্বদিক পত্রিকার কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জের স্টাফ রিপোর্টার নাজমূল ইসলাম, আব্দুর রহমান সোহেল, জয়নাল আবেদিন ও বড়লেখা প্রতিনিধি এ.জে লাভলুকে সম্মাননা প্রদান করেছে ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এস এম উমেদ আলী, মৌলভীবাজার জেলা আ.লীগের সহ সাধারণ সম্পাদক আলহাজ আকিল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ চৌধুরী, নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রাজা, এনডিএফ সভাপতি কবি শহীদ সাগ্নিক, মৌলভীবাজার ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সদর উপজেলা বিএনপি সভাপতি আনসার আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, অশোক কুমার দাশ, আকমল হোসেন নিপু, অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, শ.ই সরকার জবলু, মাসুদ আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তমাল ফেরদৌস দুলাল, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত, স্বপন কুমার দেব, হাসনাত কামাল, আহমদ আফরোজ, সৈয়দ বয়তুল আলী, হোসাইন আহমদ, এ.এস কাঁকন, সৈয়দ ছায়েদ আহমদ, মোহাম্মদ রাফি চৌধুরী, ক্যামেরাপার্সন আলী হোসেন রাজন, পূর্বদিক পত্রিকার সার্কুলেশন ম্যানেজার মাছুম আহমদ তাক্কিম, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি শফিকুল আলম সুহেল, জেলা তালামীয সভাপতি নিলুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা রুহুল আমিন ও মোনাজাত করেন মুফতি মাওলানা শামছুল ইসলাম।



মন্তব্য করুন