মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি : মনু ও ধলাই নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে : ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ গতকাল ও আজ বৃষ্টি পাত না হওয়ায় মনু ও ধলাই নদীর পানি কমতে থাকায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগরে মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১১টি স্থানে ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে তিন উপজেলার শতাধিক গ্রাম পানির নীচে তলিয়ে যায়। এখনও মনু নদীর ৬টি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করছে। অপর দিকে ধলাই নদীর নতুন এবং পুরাতন ৫ টি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ বন্ধ রয়েছে। মনু ও ধলাই নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সরকারী ভাবে এ পর্যন্ত কোন ত্রান সামগ্রী এলাকায় পৌছায়নি। বেসরকারী ভাবে ব্যাক্তি ও প্রতিষ্ঠান বন্যা দূর্গত এলাকায় ত্রাণ সামগ্রি বিতরণ করছে।

৬ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌরসভায় বন্যা আক্রান্ত সাড়ে তিন’শ পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি আলু, আধা লিটার তেল ও আধা কেজি ডাল বিতরণ করেছেন পৌর মেয়র ফজলুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন সহ পৌর কাউন্সিলর বৃন্দ।
কয়েক দিনের প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগরে মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১০টি স্থানে ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে তিন উপজেলার শতাধিক গ্রাম পানির নীচে তলিয়ে যায়। এখনও মনু নদীর ৬টি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করছে। অপর দিকে ধলাই নদীর নতুন এবং পুরাতন ৪ টি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ বন্ধ রয়েছে। মনু ও ধলাই নদীর পানি কমে বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।



মন্তব্য করুন