ব্যাংকার মোঃ বদরুল ইসলামের মাতা জুলেকা বেগম আর নেই

June 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ ইস্টার্ণ ব্যাংক লিঃ উপশহর ব্রাঞ্চ সিলেটের ম্যানেজার মোঃ বদরুল ইসলামের মাতা জলিকা বেগম ১০ জুন শনিবার সন্ধ্যা ৬টার সময় নিজবাড়ী মৌলভীবাজার সদর উপজেলার জাকান্দিতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —— রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ পুত্র, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১১ জুন রবিবার সকাল সাড়ে ১১টায় জাকান্দিস্থ মরহুমার নিজ বাসভবনের সম্মুখে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ব্যাংকার মোঃ বদরুল ইসলামের মাতা জুলেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জাপা (এ) মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ সাহাবউদ্দিন আহমদ, আলা হযরত (রহঃ) ক্বেরাত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান, প্যানেল মেয়র-১  কাউন্সিলর ফয়সল আহমদ, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, কাউন্সিলর মোঃ মাসুদ, কাউন্সিলর জালাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রবাসী গীতিকার মাহতাব শাহ ফকির, সূর্যের হাসি ক্লিনিক ংংশং মৌলভীবাজার ম্যানেজার মাহমুদুর রহমান রাজিব, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) আহবায়ক কবি স’লিপক, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা সভাপতি শহীদুর রহমান সায়েদ, প্রবাসী তরুণ সংগঠক কে.এম. জহির হোসেন মনসুর, সাংবাদিক এ.কে. অলক, নাগরি বাঁচাও আন্দোলনেরর যুগ্ম আহবায়ক বিপ্র দাশ বিসু বিক্রম, কবি আহমেদ হাসান, ছড়াশিল্পী মিনারা আজমী, শ্রদ্ধাঞ্জলি সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কবি শামীমা এম. রিতু, শিক্ষিকা প্রার্থনা দাশ, আবৃত্তি শিল্পী সায়েরা সাবেতি, বড়কাপন সাহিত্য সংস্কৃতি যুব পরিষদের অর্থ সম্পাদক নাদিয়া মোহাম্মদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com