প্রকৃত মুসলমান ও ঈমানদারদের সাথে তামাশা করবেন না—- নুরুল হুদা ফয়েজী

স্টাফ রিপোর্টার॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেছেন, শুধু কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়না। প্রকৃত মুসলমান হতে হলে সর্বত্র কালেমা প্রতিষ্ঠা করতে হবে এবং ঈমানের পরিচয় দিতে হবে। দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠার দাবীতে প্রয়োজনে আগামীতে রাজপথে আন্দোলনের ডাক দেয়া হবে বলে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে তিনি আরও বলেন, প্রকৃত মুসলমান ও ঈমানদারদের সাথে তামাশা করবেন না।
১১ জুন রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাও: আসলামের সভাপতিত্বে শহরের কোর্ট রোডস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডা: মোয়াজ্জেম হোসেন খান, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাও: মুফতী হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাও: ইমদাদুর রহমান, সাবেক সহ সভাপতি মাও: মোস্তফা কামাল ও সাবেক সাধারণ সম্পাদক মাও: আব্দুল মুগনী। রমজানের তাৎপর্য্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা রাখেন মাও: তোফায়েল আহমদ, মাও: মুফতী রুহুল আমিন, মাও: জহির উদ্দিন, মাও: আবুবকর সিদ্দিকী, মাও: খিজির আহমদ, মাও: জুবায়ের আহমদ প্রমুখ। রমজানের তাৎপর্য্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা শেষে প্রধান অতিথি আল্লামা নুরুল হুদা ফয়েজী ইফতার মাহফিলের বিশেষ মোনাজাত পরিচালনা করেন।



মন্তব্য করুন