আল আরাফাহ ব্যাংকের ইফতার মাহফিল

June 13, 2017,

ওমর ফারুক নাঈম॥  তাকওয়া অর্জনে ইসলামী ব্যাংকিং এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখার উদ্যোগে সোমবার ১২ জুন  সোমবার বিকেল ৫ টায় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল শাখা ব্যবস্থাপক ও এফএভিপি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মুহিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুর রহমান আশরাফী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌলসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ ফজলুল্লাহ, এফএভিপি ও আঞ্চলিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম আম্বিয়া চৌধুরী।

প্রধান অতিথি মোঃ ফজলুর রহমান আশরাফী তার বক্তব্যে বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক বর্তমানে ১৪৪টি শাখার মাধ্যমে গ্রাহক সেবা প্রধান করে আসছে। প্রতিটি গ্রাহককে সুদমুক্ত ব্যাংকিং এর মাধ্যমে মুনাফা প্রদান করছে। আমরা অনেকে বলতে শুনেছি আল-আরাফাহ ইসলামী ব্যাংক সুদের লেনদেন করে। আসলে যারা ইসলামী ব্যাংকিং সম্পর্কে ধারণা রাখে না তারা এ ধরণের কথা বলে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক সম্পূর্ণ সুদমুক্ত ব্যাংকিং এর আহবান জানায়। শুধু সুদমুক্ত ব্যাংকিং নয় দেশের দারিদ্র মুক্তির জন্যও এই ব্যাংক কাজ করে যাচ্ছে।

এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল মুকিত, দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, মাও: সৈয়দ মঈনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, মাও: মুজিবুর রহমান, প্রভাষক মাও: আবদুল আলীম প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com