ব্যাংক অফিসার্স এ্যাসোসিয়েশন মৌলভীবাজারের ইফতার সম্পন্ন
June 13, 2017,

স্টাফ রিপোর্টার॥ ব্যাংক অফিসার্স এ্যাসোসিয়েশন মৌলভীবাজারের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
১২ জুন সোমবার শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সকল ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক অফিসার্স এ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল। এছাড়াও ইফতার মাহফিলে মৌলভীবাজারের সকল ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন