বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ

হোসাইন আহমদ॥ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ১৪ জুন দুপুরে মৌলভীবাজার শহরে বর্ণাঢ্য র্যালি ও এসডি কোরআনের আলো প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেছে স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন। র্যালিটি কুসুমবাগ পয়েন্টে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
সংগঠনের প্রতিষ্টাতা ও বর্তমান সভাপতি সৈয়দ শাহেদ আলীর সভাপতিত্বে ও জুবায়ের আলীর পরিচালনায় বিকেলে শহরের ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্টে এসডি কোরআনের আলো প্রতিযোগীতা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যার ভিপি মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার রওশনোজ্জামান সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আলাউর রহমান টিপু ও মাওলানা সিরাজুল ইসলাম মাসুকী।
এছাড়াও অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ খান সুজন, আব্দুস সামাদ আজাদ ও শিপন বক্স প্রমূখ।



মন্তব্য করুন