জেলা যুবলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার নব নির্বাচিত কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ জুন শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ ফিরোজ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও পৌর মেয়র ফজলুর রহমান।
এছাড়া বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবি, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া শেষে সবাই ইফতারে অংশ গ্রহন করেন।



মন্তব্য করুন