খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার ইফতার মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৯ রমজান শহরস্থ পৌর কমিউনিট সেন্টারে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য, মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী।
বিশেষঅতিথি হিসেবে প্রধান আলোচক বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন মহাসচিব মুহাম্মদ মুন্তাসির আলী, জাতীয়তাবাদী দল বি.এন.পি মৌলভীবাজার জেলা সভাপতি সাবেক এম.পি জনাব এম.নাসের রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ এম.শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহি সদস্য ও জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর,সিলেট জেলা সেক্রেটারি মাওলানা নেহাল আহমদ, জেদ্দা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল মুকিত।
শহর সেক্রেটারি প্রিন্সিপাল মুহাম্মদ আবিদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, শহর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর আমির জনাব ইয়ামীর আলী। শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম।
এছাড়াও বক্তব্য রাখেন হাফিজ আসাদ আহমদ চৌধুরী, মুহাম্মদ মুহিবুল ইসলাম, মাহফুজুল ইসলাম, মাও: সৈয়দ সাইফুর রহমান, মাও কাজী মুজিবুর রহমান, মাও: আব্দুল খালিক, বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সদর দক্ষিণ সভাপতি মাও: শিব্বির আহমদ, শ্রীমঙ্গল পৌর সভাপতি এম.এ.রহীম নোমানী, প্রিন্সিপাল মাও: সোহাইল আহমদ, হাফিজ মাও: মিসবাহ উদ্দীন যোবায়ের, এম.আতিকুর রহমান, সদর উত্তর সেক্রেটারি মাও:এহসানুল হক জাকারিয়া প্রমুখ।



মন্তব্য করুন