উওর জগন্নাথপুর যুব সংস্থার ইফতার মাহফিল

June 17, 2017,

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের উওর জগন্নাথপুর এলাকার যুব সংস্থার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার ১৬ জুন বায়তুল আমান জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার মো: রওশনুজ্জামান সিদ্দিক, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আজাদুর রহমান আজাদ, অনলাইন নিউজ পোটার্ল মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি  মো: মাহবুবুর রহমান রাহেল, ইয়াসিন আহমদ, কবির আহমদ, শাহাব উদ্দিন, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন, ওহিদুর রহমান রুমেল, জুয়েল আহমদ, তন্ময়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মৌলভীবাজার জেলার অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার মো: রওশনুজ্জামান সিদ্দিক যুবকদের উদ্দেশে বলেন, তোমরা দেশের চালিকাশক্তি, সুতরাং দেশের কল্যাণে তোমাদের মেধা ও জ্ঞানকে কাজে লাগাতে হবে।’ যুব সমাজকে শক্তির প্রতীক ও কাজের প্রেরণা হিসেবে উলে¬খ করে বলেন, ‘কেবল তরুণ প্রজন্মই দেশের আর্থ-সামাজিক ও ইসলামের গুণগত পরিবর্তন আনতে পারে। ইফতার মাহফিলে  দেশ ও জাতীর কল্যান কামনায় মোনাজাত করেন উওর জগন্নাথ পুর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মো: ফয়সল আহমদ হেলালী।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com