আদর মাদকাশক্তি আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার আদর মাদকাশক্তি চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্র এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছে।
শনিবার ১৭ জুন সন্ধ্যায় শমসেরনগর রোডস্থ মাইজপাড়া আদর সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনষ্ঠিত হয়।আদর মাদকাশক্তি চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্র পরিচালক মো: অহিদুর রহমান (জিয়া) এর সভাপত্বিতে ও পরিচালক নিখিল তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার মো: রওশনুজ্জামন সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,.মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস।প্রধান অতিথি অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার মো: রওশনুজ্জামন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, মাদকাসক্তি ও নেশাজাতীয় দ্রব্য মানবসমাজের জন্য মারাত্মক সর্বনাশ ও চিরতরে ধ্বংস ডেকে আনে, তাই ইসলামি শরিয়ত মাদকদ্রব্যকে চিরতরে হারাম ঘোষণা করেছে। এটি এমন একটি মাদক, যা তরুণ সমাজকে সর্বনাশ করে ফেলছে। তাদের মেধা ও চিন্তাশক্তিকে নরকের পথে টেনে নিয়ে যাচ্ছে। যারা মাদক ব্যবহার করেছেন তাদেরকে ভাল পথে আসার আহবান জানান এবং প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন আমার সহযোগিতা করে যাব।আলোচনা সভা ও ইফতার মাহফিল উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মো: আনহার আহমেদ সমশাদ,দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,অনলাইন নিউজ পোর্টাল মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি এ এস কাকন, চ্যানেল২৪ টিভির ক্যামেরা পার্সন মো: আলী হোসেন রাজন,লাকাল চ্যানেল আমাদের মৌলভীবাজার পরিচালক মো: সুহেল আহমদ,প্রমুখ।



মন্তব্য করুন