বরিশালে অবঃপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

June 18, 2017,

বিশেষ প্রতিনিধি॥ বরিশাল বিভাগীয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী কল্যান সংস্থার ৪র্থ ইফতার ও দোয়া মোনাজাত ১৭ জুন শনিবার নগরীর ভাটিখানা করিম মঞ্জিলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক, কলামিষ্ট ও সামরিক বিশ্লেষক সাদেক আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব কর্নেল নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবর রহমান, সংস্থার সভাপতি আলহাজ্ব এমএ করিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কবির, কোষাধ্যক্ষ আলহাজ্ব সহিদুল ইসলামসহ বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ছবিতে প্রধান অতিথি সাদেক আহমেদ রমজানের তাৎপর্য বর্তমান মুসলিম বিশ্বের সমস্যা বিশেষ করে সৌদি আরব ও কাতারসহ অন্যান্য মুসলিম বিশ্বের ভুল বোঝাবুঝির সমস্যা ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে শক্তি সঞ্চয় করে শান্তি ও কল্যাণের পথে মুসলিম বিশ্বকে মহান আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে মুসলিম বিশ্বের শাসকগণকে এগিয়ে আসার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বিশেষ করে পাকিস্তান, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বাংলাদেশকে মধ্যস্ততা করার জন্য জোর তাগিদ দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com