মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

সংবাদদাতা॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে সূধীবৃন্দের সম্মানে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পানসি রেস্টুরেন্টে ১৭ জুন শনিবার।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ও যুগ্ন সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রওশনুজ্জামান সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মৌলভীবাজার জেলা কারাগারের জেলার এনায়েত উল্লা, রেড টাইমস বিডি সম্পাদক কবি সৌমিত্র দেব টিটু, ১১নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, ডাঃ ছাদিক আহমদ, সরওয়ার আহমদ, এড. নুরুল ইসলাম শেফুল, শ. ই. সরকার জবলু, শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও আনহার আহমদ সমশাদ । বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এহসান বিন মুজাহির, হিফজুর রহমান তুহিন, মাহবুবুর রহমান রাহেল।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- কাগাবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম ফারুক, এড. আব্দুল আহাদ, এমএ মুহিত, এএইচ জুবেদ, সৈয়দ মিজানুর রহমান, সাইদুল ইসলাম, আব্দুল মুকিত ইমরাজ, আব্দুল বাছিত খান, সৈয়দ মঈনুল হক, সুধাংশু শেখর হালদার, গিয়াস আহমদ, চিনু রঞ্জন তালুকদার, নিউজ দেশ বাংলা২৪ ডটকম’র সম্পাদক সোহেল রানা সুমনসহ আইনজীবি, সাংবাদিক, ডিজিএফআই কর্মকর্তা, ব্যবসায়ীসহ প্রশাসনের গুরুত্বপৃর্ন কর্তা-ব্যক্তি,সরকারী-বে-সরকারী প্রতিস্টানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অথিতিবৃন্দরা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবসহ গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতার আশ্বাষ প্রদান করেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ও কলামিষ্ট এহসান বিন মুজাহির এর মোনাজাত এর মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।



মন্তব্য করুন