রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে আইনজীবীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

September 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ মায়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন,তাদের সম্পদ লুন্টন,ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার আইনজীবী সমিতি।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতের সামনে এই মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আইনজীবী সমতিরি সভাপতি এডভোকেট রঞ্জিত কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমার মুজিব,এডভোকেট শান্তিপদ ঘোষ,এডভোকেট রাধাপদ দেব সজল,এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট তপর দত্ত তপু, এডভোকেট মাহবুল আলম রুহেল প্রমুখ। এসময় বক্তারা বলেন, মায়নমার আজ বিশ্ববাসীকে কাঁদিয়ে যেভাবে মানুষ হত্যা করছে তা ইতিহাসের একটি কলঙ্ক। এমন পরিস্থিতিতে তারা বাংলাদেশকেও সংকটের দিকে ঠেলে বিপাকে ফেলে দিচ্ছে। অবিলম্বে এই অমানবিক বর্বর হত্যাযজ্ঞ বন্ধ করতে জাতিসংঘ সহ বিশ^ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এসময় তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং সেই সাথে কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে নিরাপদে মায়ানমারে ফিরে যাওয়ার ব্যাবস্থা নিতে সরকারকে উদ্যোগী হওয়ারও জোরাল দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com