রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে মৌলভীবাজারে ছাত্র মজলিসের মিছিল

September 14, 2017,

এহসান বিন মুজাহির॥ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বাদ আসর মৌলভীবাজার শাহ মোস্তফা রোডস্থ দারুল উলুম টাইটেল মাদরাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ছাত্র মজলিস শহর সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, সাবেক জেলা সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মুহাম্মদ আবিদুর রহমান, মাওলানা মুহাম্মদ এহসানুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন-শহর সেক্রেটারি আহমদ শামছুদ্দিন, জেলা সেক্রেটারি ইবরাহিম খলিল, জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আবদাল হোসাইন, কুলাউড়া উপজেলা দক্ষিণ সভাপতি মুজাহিদুল ইসলাম মামুন, উত্তর সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, কমলগঞ্জ উপজেলা সভাপতি শিহাব উদ্দিন, হাফেজ্জি হুজুর জোন ছাত্র মজলিসের সাবেক সভাপতি শায়খুল ইসলাম, রাজনগর উপজেলা বায়তুলমাল সম্পাদক আকমল হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com