সচেতন ছাত্র সমাজের বন্যার্তদের অর্থ বিতরণ
September 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কাউয়াদিঘি হাওরের বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সচেতন ছাত্র সমাজ মৌলভীবাজার।
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে একাটুনা ইউনিয়নের প্রায় দেড় শতাধিক বন্যার্তদের মাঝে নগদ ৫০০টাকা করে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও প্রবাসী কমিউনিটি নেতা মকিস মনসুর, শচিন দেব, গোবিন্দ দেব মিত্র, বিশ্বজিৎ পাল, চয়ন দাশ, রৌদ্র চৌধূরীসহ অন্যান্যরা।



মন্তব্য করুন