মৌলভীবাজারে সিলেট অঞ্চলের যুব কমিউনিস্ট ক্যাম্প শুরু

স্টাফ রিপোর্টার॥ মহান রুশ বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দু’দিনব্যাপি সিলেট অঞ্চলের কমিউনিস্ট যুব ক্যাম্প উদ্বোধন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। ক্যাম্পে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাম্মণবাড়িয়া জেলার পার্টির যুব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন, সিপিবির সভাপতি ম-লীর সদস্য ও পার্টির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, শ্রমিক নেত্রী জলি তালুকদা, সিপিবি নেতা অভিনু কিবরিয়া ইসলাম, সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, ব্রাক্ষণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম ও মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু প্রমূখ।



মন্তব্য করুন