মৌলভীবাজার প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে মৌলভীবাজার নাগরিক সমাজ, মৌলভীবাজার প্রেসক্লাব, সনাতনি তরুন সংঘ ও জাসদ পৃথকভাবে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সুচির কুশপুত্তলিকা দাহ করেছে।
১৬ সেপ্টম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন ও সমাবেশ সভাপতিত্ব করেন প্রেসক্লাবেরর সহ সভাপতি রাধাপদ দেব সজল। ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক সালেহ এলাহী কুটির পরিচলনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান মুজিব. বাসসের প্রতিনিধি ছাদিক আহমদ, দৈনিক বাংলার দিন প্রত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, দীপ্ত টিভির বকসি মিছবাউর রহমান, ইত্তেফাকের প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,ইনডিপেনডেন্ট পত্রিকার নুরুল ইসলাম শেফুল,ডিবিসি টিভির পান্ন দত্ত প্রমুখ।
সমাবেশে বক্তারা, আন্তর্জাতীক আদালতে সুচি ও মায়ানমারের সামরিক জান্তা লায়াংকে বিচারের মুখামুখির করার দাবি জানান।



মন্তব্য করুন